উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উখিয়া উপজেলা শাখার নতুন কমিটি সম্পন্ন হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও যুবসমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব জাহাঙ্গীর আলম, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি ছিলেন।
সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব রুহুল আমিন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব কামাল উদ্দিন, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি উখিয়া উপজেলার যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
নিজস্ব সংবাদ : 














