ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ হে সৈকত, হে শৈশব, ডাকি ক্ষণে ক্ষণে। দূর প্রবাসে তোমার ঢেউ, আমার প্রাণে বাজে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে

রোনালদো-ফেলিক্সের বোঝাপড়া ক্রোয়েশিয়ার নির্ভীক বার্তা

বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগে দুই শিবির থেকেই এসেছে আত্মবিশ্বাসী বার্তা। একদিকে পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার বোঝাপড়া দলের জন্য বড় শক্তি। অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ স্বীকার করেছেন, পর্তুগাল বিশ্বকাপের অন্যতম ফেভারিট হলেও তার দল কাউকে ভয় পায় না।

রোনালদোর সঙ্গে মাঠের রসায়ন নিয়ে ফেলিক্স বলেন, দুজনই একে অপরের খেলার ধরন এত ভালোভাবে বোঝেন যে, একসঙ্গে খেলাটা অনেক সহজ হয়ে যায়। ফেলিক্সের মতে, সফল জুটি গড়ে ওঠে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থেকে। সেই বোঝাপড়াই পর্তুগালের আক্রমণভাগকে আরো কার্যকর করে তুলছে। তার ভাষ্য, ‘ক্রিশ্চিয়ানো জানে আমি কোথায় বল পেতে ভালোবাসি। আমিও জানি সে কখন কোথায় দৌড়াবে এবং কোন জায়গায় বল চাইবে। এই বোঝাপড়াটা শুধু আমাদের দুজনের জন্য নয়, পুরো দলের জন্যই বড় সুবিধা। আমরা জাতীয় দলেই হোক বা আল নাসরে, একসঙ্গে খেললেই সেটা অনুভব করি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

রোনালদো-ফেলিক্সের বোঝাপড়া ক্রোয়েশিয়ার নির্ভীক বার্তা

আপডেট সময় ১০:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬