উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব করইবনিয়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনগণের দুর্ভোগের খবর পেয়ে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আজিজুর রহমান (আজিজু)।
জানা যায়, বর্তমানে জননেতা আজিজুর রহমান ব্যবসায়িক কাজে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে স্থানীয়দের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়, যাতে দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, মো. আরফাত, সাংবাদিক জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এলাকাবাসী এ সহযোগিতার জন্য জননেতা আজিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগপূর্ণ সময়ে জনগণের দুর্ভোগ লাঘবে তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলেও তারা আশা প্রকাশ করেন।
নিজস্ব সংবাদ : 










