ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে সিএনজিচালকসহ দুজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকার আলীর ডেইল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় শিলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবির সদস্যরা।
তল্লাশির সময় চালক ও এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হয়। একপর্যায়ে সিএনজির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার এনায়েত আলীর ছেলে আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া এলাকার আবুল মনসুরের ছেলে আব্দুল আমিন।টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আটক দুজন, উদ্ধার করা চোলাই মদ এবং জব্দ করা অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

আপডেট সময় ০১:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬