অসুস্থ উখিয়া উপজেলা আমীরের পিতাকে দেখতে হাসপাতালে জেলা জামায়াত নেতৃবৃন্দ, দ্রুত সুস্থতা কামনা
সিরাজুল ইসলাম রাব্বি| উখিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের পিতা বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম খন্দকার, জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা নায়েবে আমীর মুহাম্মদ নূরুল হক এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস জোগান। পাশাপাশি অসুস্থ ব্যক্তির দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এ সময় তাঁরা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া মানবিক ও ইসলামী দায়িত্ব। তারা রোগীর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
নিজস্ব সংবাদ : 















