ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া-টেকনাফে মাদকবিরোধী হুঁশিয়ারি যেন ‘অসারের তর্জন-গর্জনই সার’ না হয় ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ হে সৈকত, হে শৈশব, ডাকি ক্ষণে ক্ষণে। দূর প্রবাসে তোমার ঢেউ, আমার প্রাণে বাজে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম।

ভয়াবহ দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ৪, আহত অন্তত ২০

চট্টগ্রামের আনোয়ারা টানেল সড়কে ভয়াবহ দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ৪, আহত অন্তত ২০

চট্টগ্রাম প্রতিনিধি | ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা টানেল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের একপর্যায়ে একটি বাসের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি পরপর চারটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত-আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফে মাদকবিরোধী হুঁশিয়ারি যেন ‘অসারের তর্জন-গর্জনই সার’ না হয়

ভয়াবহ দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ৪, আহত অন্তত ২০

আপডেট সময় ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬