ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

৫ আগস্টের গণমিছিল সফল করতে উখিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ৩০ জুলাই ২০২৬

আসন্ন ৫ আগস্টের গণমিছিল সফল করার লক্ষ্যে উখিয়ায় ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে গণমিছিল সফল করতে সার্বিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আক্তার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নূরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, উপজেলা যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিশান, যুব বিভাগের সহ-সভাপতি রুহুল আমিন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহম্মদ মাদানী, রত্নাপালং ইউনিয়ন আমীর মাস্টার মোহাম্মদ হাশেম, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, রত্নাপালং ইউনিয়ন সেক্রেটারি ইব্রাহিম রাসেল, হলদিয়াপালং ইউনিয়ন সেক্রেটারি মো. সেলিম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আমান উল্লাহ আমান, রাজাপালং ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আব্দুল হায় মোহাম্মদ সাইয়েদ এবং এনসিপির উপজেলা সাংগঠনিক সম্পাদকসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা ৫ আগস্টের গণমিছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

৫ আগস্টের গণমিছিল সফল করতে উখিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক

আপডেট সময় ১১:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬