আব্দুল্লাহ আল যোবাইর,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, “শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণের পাশাপাশি প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
বৃহস্পতিবার দুপুর ২টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাপা উখিয়া উপজেলার অর্থ সম্পাদক মাওলানা হারুন রশিদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা উখিয়া উপজেলার সভাপতি সাংবাদিক এম. আর. আয়াজ রবি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনআরএস-এর প্রতিনিধি মলয় দা।
এছাড়া বক্তব্য রাখেন বাপা উখিয়া উপজেলার সহ- সাংগঠনিক সভাপতি বেলাল উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস্ সরকার, বাপা উখিয়া উপজেলার মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আক্তার, সদস্য মোহাম্মদ ইসমাইল, বেলাল ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথির হাত থেকে হাজারো শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
নিজস্ব সংবাদ : 









