টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,৮৫,০০০/- টাকাসহ ০২ জন মাদক কারবারি আটক
১৭/০৮/২০২৬ খ্রিঃ তারিখে টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮/০৮/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০.৫৫ ঘটিকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেখানো তথ্যমতে ব্যবহৃত খাটের নিচে থাকা ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়। তথ্যমতে একই বাড়ির অন্য পাশের কক্ষে থাকা মোহাম্মদ আমিন কে আটক করে তার খাটের নিচে থাকা আরো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে মর্মে তথ্য প্রদান করে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিজস্ব সংবাদ : 















