ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বছরের ঝুঁকি পেরিয়ে লোহার সেতু: স্বস্তিতে পূর্ব ভালুকিয়ার মানুষ প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি আজিজুর রহমান “কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে” ঘুমধুমের পাহাড়ে তীব্র পানির সংকট: মাইলের পর মাইল হেঁটে পানির সন্ধানে মানুষ গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার বানিজ্যিকভাবে সামুদ্রিক শৈবাল চাষ হলে বদলে যাবে দেশের অর্থনীতি  ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

শাঁওলী মিত্র : কিংবদন্তি অভিনেত্রী

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • 200

Caption Caption Caption Caption Caption

প্রখ্যাত বাংলা থিয়েটার ব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলী মিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতি সমবেদনা প্রকাশ করে মমতা বলেন, শাঁওলী মিত্র তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। ‘সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়, তিনি আমাদের সাথে ছিলেন। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন তিনি আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তিনি বঙ্গবিভূষণ এবং দীনবন্ধু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। শাঁওলীদির অভিনয়ের একটি স্বতন্ত্র শৈলী ছিল এবং “নাথবতী অনাথবৎ” -এ অভিনয়ের একটি নতুন শৈলী দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। তার স্পষ্ট উচ্চারণ ও অভিব্যক্তি সর্বদা দর্শকদের আকৃষ্ট করেছিল।’

আসলে শুধু পশ্চিমবাংলারই নয়, দুই বাংলার অসংখ্য থিয়েটার ও সাংস্কৃতিক কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলা থিয়েটার আইকন শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা, শাঁওলী মিত্র ১৬ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৭৩ বছর বয়সে মারা যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮ বছরের ঝুঁকি পেরিয়ে লোহার সেতু: স্বস্তিতে পূর্ব ভালুকিয়ার মানুষ

শাঁওলী মিত্র : কিংবদন্তি অভিনেত্রী

আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২