ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। আহতরা হলেন গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার (৪০) এবং তার স্ত্রী মোসা. সালমা বেগম (৩০)। বর্তমানে তারা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের বাড়ির পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তর্কাতর্কির এক পর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার লাঠি দিয়ে রফিক হাওলাদারকে মারধর করে গুরুতর আহত করেন।

এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা সালমা বেগমকেও মারধর করে এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত নয়ন হাওলাদার ভান্ডারীকাঠী গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

আহত বিএনপি নেতা রফিক হাওলাদার অভিযোগ করে বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে রাজি না হওয়ায় ছাত্রলীগ কর্মীরা তার ওপর হামলা চালায় এবং তার স্ত্রীকেও মারধর করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬