ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

মহেশখালী পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাতারবাড়ীর এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) গভীর রাত আনুমানিক ২টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ করিম (২৭) নামের এক যুবককে আটক করতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মোঃ করিম মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিন ও নুরুন্নাহারের ছেলে।

আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে নিজ কক্ষের বিশ্রামের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং দুই রাউন্ড তাজা লাল রঙের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় একই দিন মহেশখালী থানায় তার বিরুদ্ধে ১৫ মার্চ ২০২৬ ইং, ১৬ নং জিআর-৭৪/২৬, ধারা ১৯এ/১৯(এফ) The Arms Act, 1878 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আসামিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধী যে-ই হোক না কেন, আইনের আওতায় আনা হবে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

মহেশখালী পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

আপডেট সময় ০৬:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬