ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাড়া বাসায় জাবি ছাত্রীর রক্তাক্ত-বিবস্ত্র লাশ

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমিনের রক্তাক্ত-বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, শারমিনের স্বামী ফাহিম রোববার দুপুরে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে জানান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিনের স্বামী ফাহিম জানান, সকালে ফোন কেনার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু শারমিনের প্রেশার লো থাকায় তিনি একাই ঢাকায় যান। এরপর তিনি ঢাকা থেকে কয়েকবার শারমিনকে মেসেজ দেন, তবে কোনো উত্তর পাননি। ঢাকা থেকে ফিরে বেলা ২টার দিকে ফাহিম বাসার সামনের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে শারমিনের রক্তাক্ত লাশ দেখতে পান তারা। শারমিনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এছাড়া তার বুকের ওপরে কোনো কাপড় ছিল না।

ফাহিম আরো জানান, বাসায় যাওয়ার জন্য তারা লাগেজ গুছিয়ে রেখেছিলেন। সেই লাগেজটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। সেই সাথে শারমিনের ব্যবহৃত ফোন ও ল্যাপটপটি পাওয়া যাচ্ছে না।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। তদন্তের জন্য ডিবি ও সিআইডিকে আসতে বলা হয়েছে। এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

ভাড়া বাসায় জাবি ছাত্রীর রক্তাক্ত-বিবস্ত্র লাশ

আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬