।। এম আর আয়াজ রবি।।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কক্সবাজার জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম এইচ. এম. এরশাদ’র স্মরণে দোয়া, মিলাদ ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩০ মার্চ) বাদে মাগরিব কক্সবাজার শহরের এরিস্টোক্রেটিক হোটেল মিশুকের হলরুমে কক্সবাজার জেলা প্রেসক্লাব এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- এতে স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট আবু মুসা মুহাম্মদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের ভাউস প্রেসিডেন্ট মোহাম্মদ আয়াজ রবি, এম আলাউদ্দিন, শামসুল আলম শ্রাবণ, এম জসিম উদ্দিন, নাছিমা আক্তার, হাফেজ আনোয়ার, নুরুল হোসাইন, জাহেদ হোসেন, নুরুল আলম সিকদার, মো. মাসুম, মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, এস সরওয়ার কামাল খন্দকার, মো. ওসমান সরওয়ার, দিদারুল আলম জিসান, এম হাসান, ফরিদুল আলম রনি, এস কে রানা, দিদারুল আলম সিকদার, মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, ইমাম খায়ের, মো. নাজিম উদ্দিন, আমিনুল হক আমিন, আমানুল হক আমান, ডা. এরফান আনসারী, মো. সাখাওয়াত হোসাইন, ইউছুপ আলী, হেলাল উদ্দিন, এম এম হোসেন ও এবিএম জমিরসহ অনেকে।
সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, মরহুম এইচ. এম. এরশাদ ছিলেন একজন নির্ভীক, সৎ ও সাহসী সাংবাদিক। তিনি সবসময় সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, এরশাদ ছিলেন সহকর্মীদের প্রিয় মানুষ ও একজন দায়িত্বশীল সংগঠক। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
সহসভাপতি সাংবাদিক আয়াজ রবি বলেন, মরহুম এরশাদ ভাই ছিলেন একজন সজ্জন, আদর্শবান, পরোপকারী মানুষ। সাংবাদিকতায় তিনি ছিলেন আপোষহীন। সত্য, ন্যায়, দেশ মাতৃকা, গণমানুষ, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও মানবতার পক্ষে ছিলেন তিনি নির্ভীক, বলিষ্টকন্ঠস্বর। তিনি একা ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্টান। তার এভাবে চলে যাওয়ায় কক্সবাজারবাসী একজন সত্যিকারের মেধাবী মুখকে হারিয়েছেন। এ ক্ষতি কোনভাবেই পূরনীয় নয়।
সাংবাদিক ইমাম খায়ের বলেন, এরশাদ ভাই ছিলেন আপসহীন এক কলমযোদ্ধা, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
অ্যাডভোকেট আবু মুসা মুহাম্মদ বলেন, তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী মানুষ, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ়ভাবে লিখেছেন।
দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি এম জসিম উদ্দিন বলেন, এরশাদ ভাইয়ের মতো সৎ ও নির্ভীক সাংবাদিক খুব কমই দেখা যায়।
ডা. এরফান আনসারী বলেন, তিনি ছিলেন মানবিক ও পরোপকারী একজন মানুষ, মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর অভ্যাস।
সাংবাদিক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন বলেন, এরশাদ ভাই ছিলেন আমাদের পথপ্রদর্শক। তাঁর আদর্শ আমাদের সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।
অর্থ সম্পাদক মো. হাসান বলেন, তিনি ছিলেন একজন সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।
শেষে মরহুম এইচ. এম. এরশাদ’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবছার 










