তুলাতুলি পূর্ব খুল নূরানি মাদ্রাসা পরিদর্শন করেছেন রত্নাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, জননেতা আজিজুর রহমান আজিজু।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও সচেতন মহলের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, একটি সুষ্ঠু ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।
504bc8d1-6a5d-432b-875b-cd5abc62f63a
পরিদর্শন শেষে এলাকাবাসী তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে এমন ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জসিম উদ্দিন মামুন 

















