ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

মানবিকতায় এগিয়ে এলেন হেলাল মেম্বার, চিকিৎসা পেলেন অসহায় টমটম চালক আনোয়ার

বর্তমান সময়ে যখন অনেকের মানবতা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ, তখনও কিছু মানুষ নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। তেমনই এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

জানা গেছে, রাজাপালং ইউনিয়নের নলবনিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় টমটম চালক আনোয়ার দীর্ঘদিন ধরে হার্ণিয়া রোগে ভুগছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আর্থিক সংকটের কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলেও অপারেশনের ব্যয় বহন করতে না পারায় তিনি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

সম্প্রতি বিষয়টি জানতে পারেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। পরে তিনি কুতুপালং আলিফ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে আনোয়ারের চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে অপারেশনের ব্যয় বহন করতে না পেরে যখন আনোয়ার দুশ্চিন্তায় পড়েন, তখন ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ান হেলাল মেম্বার। তার সহযোগিতায় সফলভাবে আনোয়ারের অপারেশন সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে হেলাল উদ্দিনের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

মানবিকতায় এগিয়ে এলেন হেলাল মেম্বার, চিকিৎসা পেলেন অসহায় টমটম চালক আনোয়ার

আপডেট সময় ১২:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬