ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

ফুটওভারব্রিজ না থাকায় চরম ঝুঁকি: উখিয়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী প্রতিদিন জীবন হাতে নিয়ে রাস্তা পার হচ্ছে

কক্সবাজার উখিয়া ষ্টেশনে অবস্থিত উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়–এর সামনে দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও এখনো নির্মাণ হয়নি একটি ফুটওভারব্রিজ। ফলে এসব প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হতে বাধ্য হচ্ছে।

সকাল ও ছুটির সময় সড়কটিতে অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও অন্যান্য যানবাহনের চাপ থাকে অত্যন্ত বেশি। শিশু ও কিশোর শিক্ষার্থীরা কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দৌড়ে কিংবা ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। অনেক সময় অভিভাবকরাও আতঙ্ক নিয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত দ্রুতগতির যান চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর দাবি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি।

শিক্ষক ও অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ একটি ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে। তারা দ্রুত এই স্থানে একটি আধুনিক ও নিরাপদ ফুটওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

এলাকাবাসী ও সচেতন মহল মনে করেন, অবিলম্বে ফুটওভারব্রিজ নির্মাণ না করা হলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, যার দায় এড়ানো যাবে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

ফুটওভারব্রিজ না থাকায় চরম ঝুঁকি: উখিয়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী প্রতিদিন জীবন হাতে নিয়ে রাস্তা পার হচ্ছে

আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬