ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

উখিয়ায় অতিবৃষ্টিতে দেয়ালচাপায় নিহত আব্দুল মালেকের পরিবারে সমবেদনা ও নগদ অর্থসহায়তা প্রদান জেলা জামায়াতের

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকার বাসিন্দা আব্দুল মালেক অতিবৃষ্টির কারণে নিজ বসতঘরের দেয়াল ধসে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা শাখা।

আজ কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী মরহুমের বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করেন। পাশাপাশি তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ ঘরে অবস্থান না করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়াপালং ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, উপজেলা অফিস সম্পাদক ও যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, পালং টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী ব্যবসায়ী ফয়সাল বিন রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইউনুছ, ডাক্তার আখতার হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির কারণে বসতঘরের দেয়াল ধসে পড়লে নিজ ঘরে খাবার খেতে বসা অবস্থায় আব্দুল মালেক গুরুতর আহত হন। পরে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

উখিয়ায় অতিবৃষ্টিতে দেয়ালচাপায় নিহত আব্দুল মালেকের পরিবারে সমবেদনা ও নগদ অর্থসহায়তা প্রদান জেলা জামায়াতের

আপডেট সময় ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬