- উখিয়া জালিয়াপালংয়ে বন্যার্তদের পাশে সাংসদ শাহজাহান চৌধুরী ,
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ। - আবদুল্লাহ আল যোবাইর,উখিয়া উপজেলা প্রতিনিধি ।
টানা ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের অসহায় ও বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য *আলহাজ শাহজাহান চৌধুরী* বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি আমরা সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার , উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। স্থানীয়রা বন্যাকবলিত মানুষের পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
জসিম উদ্দিন মামুন 











