বালুখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩৮ হাজার টাকা
বালুখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩৮ হাজার টাকা
ওষুধ আইন লঙ্ঘনের দায়ে ৫ দোকানিকে জরিমানা
উখিয়া প্রতিনিধি ।
উখিয়া উপজেলার বালুখালী বাজার সংলগ্ন এলাকার ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩ এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে ৫টি মামলায় মোট ৩৮,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, অভিযানকালে নিষিদ্ধ ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং এন্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ না করার অপরাধ প্রমাণিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বালুখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত
নিষিদ্ধ ওষুধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি , এন্টিবায়োটিক রেজিস্ট্রার না থাকায়
জরিমানা:
৫টি মামলায় ৩৮,০০০ টাকা জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে – উখিয়া উপজেলা প্রশাসন
নিজস্ব সংবাদ : 












