ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক ওরফে শহীদ (৫০) উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের চৌধুরী মিস্ত্রির ছেলে। তিনি সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেন—একই গ্রামের আল আমিনের ছেলে মো. আরশাদ আকাশ (২৬) ও দুলাল মিয়ার ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (২০)।

নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন বলেন, মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে মাদক সেবনকে কেন্দ্র করে বাবার সঙ্গে আরশাদ আকাশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক তাকে দোকান থেকে বের করে দেন। এর জের ধরেই বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবার ওপর হামলা চালানো হয়। পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবন নিয়ে পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

আপডেট সময় ০৭:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬