ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

সোনারপাড়ায় ৭০ বছরের ঝুঁকিপূর্ণ রেইন ট্রি

আব্দুল্লাহ আল যোবাইর।

উখিয়ার ঐতিহ্যবাহী সোনারপাড়া বাজারের একদম মধ্যখানে দাঁড়িয়ে থাকা প্রায় ৭০ বছরের পুরনো একটি রেইন ট্রি গাছকে ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। যেকোনো সময় ডাল ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের মতে, ১৯৫৩ সাল থেকে সোনারপাড়া বাজারের যাত্রা শুরু। সেই সময় থেকেই বাজারের কেন্দ্রস্থলে রেইন ট্রি গাছটি অবস্থান করছে। বর্তমানে গাছটি মৃত অবস্থায় রয়েছে।

জালিয়াপালং দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন গাছটি দীর্ঘদিনের।
এখন এটি একদম মৃত। স্টেশনের মধ্যখানে হওয়ায় এখানে সারাদিন জনসমাগম লেগেই থাকে। যেকোনো মুহূর্তে রেইন ট্রির ডাল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় আতঙ্কে থাকি।

তিনি আরও বলেন, “সোনারপাড়া বাজার দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ও জমজমাট সুপারির বাজার। পুরো ইউনিয়ন থেকে মানুষ এখানে আসে। গাছের নিচে সবসময় শতাধিক গাড়ি ও শতাধিক দোকানপাট থাকে। এমন ঝুঁকিপূর্ণ গাছ বাজারের মধ্যে থাকা মানে সবাইকে শঙ্কায় থাকতে হয়।”

জালিয়াপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতি খাইরুল হক বলেন, “গাছটি অনেক পুরনো এবং এখন মৃত। দ্রুত কেটে ফেলা প্রয়োজন। নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”

দ্রুত দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ী ও স্থানীয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের নিকট রেইন ট্রি গাছটি অবিলম্বে কেটে ফেলার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

সোনারপাড়ায় ৭০ বছরের ঝুঁকিপূর্ণ রেইন ট্রি

আপডেট সময় ১১:৪৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬