ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

বিডি ক্লিন উখিয়া টিমের ১৪তম পরিচ্ছন্নতার অভিযান।

  1. ‎
    ‎বিডি ক্লিন উখিয়া টিমের ১৪তম পরিচ্ছন্নতা অভিযান: কোর্টবাজার থেকে ২০টনের বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন ও সচেতনতার দাবি‎‎
  2. উখিয়া প্রতিনিধি:
    ‎
    ‎দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
    ‎
    ‎শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে উখিয়ার বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারের দক্ষিণ পাশের দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে দিনব্যাপী কাজ করেন সংগঠনটির সদস্যরা। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এফএইচ অ্যাসোসিয়েশনের সহায়তায় পরিচালিত এ অভিযানে বিডি ক্লিন উখিয়া টিমের ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
    ‎
    ‎অভিযান চলাকালে কোর্টবাজারের আশপাশের বসতবাড়ি ও বাজার এলাকা থেকে প্রায় আনুমানিক ২০টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এতে এলাকার পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়ে ওঠে এবং স্থানীয়দের মধ্যেও সচেতনতা সৃষ্টি হয়।
    ‎
    ‎এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার টিমের সমন্বয়ক ছৈয়দ করীম, কক্সবাজার জেলা অতিরিক্ত সমন্বয়ক মো. আকিবুল আলম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা উখিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক ফারুক আহমেদ,এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
    ‎
    ‎অনুষ্ঠান শেষে বিডি ক্লিন উখিয়া টিমের টিম লিডার ওমর ফারুক বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ সবারই প্রত্যাশা। কিন্তু কিছু মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। আমরা স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ করছি, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। মানুষের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
    ‎
    ‎তিনি আরও বলেন,উখিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো নির্ধারিত ডাম্পিং স্টেশনের অভাব। এ কারণে সংগৃহীত বর্জ্য ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হয়। আমরা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছি। তারা দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন চালুর আশ্বাস দিয়েছেন। আমরা সেই উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় আছি।
    ‎
    ‎স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির উদ্দেশে তিনি বলেন,আজ আমরা জায়গাটি পরিষ্কার করে যাচ্ছি, কিন্তু আগামীকাল যদি আবার এখানে বর্জ্য ফেলা হয়, তাহলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হতে হবে এবং নির্ধারিত স্থান ছাড়া কোথাও বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের থেকেই।
    ‎
    ‎বিডি ক্লিন উখিয়া টিম উপজেলা প্রশাসনের প্রতি কোর্টবাজার ব্যবসায়ী সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিয়মিত তদারকি জোরদার এবং ইভেন্টস্থলে ‘এখানে বর্জ্য ফেলবেন না’ মর্মে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে।
    ‎
    ‎সংগঠনটির সদস্যরা বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি দিনের কার্যক্রম নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। প্রশাসন, ব্যবসায়ী, স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য উখিয়া গড়ে তোলা সম্ভব।
ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

বিডি ক্লিন উখিয়া টিমের ১৪তম পরিচ্ছন্নতার অভিযান।

আপডেট সময় ০১:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬