ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি… ব্যারিকেড ভেঙে সংসদের কাছে ‘ককরোচ জনতা পার্টি’।

‎

উখিয়া উপজেলা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক ডেস্ক
‎
‎পুলিশের মুহুর্মুহু লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করেই সব ব্যারিকেড ভেঙে ভারতের সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীরা।
‎দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘তেলাপোকাদের’ এই আকস্মিক ও বিশাল মিছিল রুখতে ব্যর্থ হয় দিল্লি পুলিশ। আন্দোলনকারীরা সংসদের একদম কাছে চলে আসায় নিরাপত্তার স্বার্থে ভবনের প্রধান ফটক তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।
‎
‎আজ সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এমন স্পর্শকাতর সময়ে সিজেপির সংসদ অভিযান রুখতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। মিছিলটি সংসদ ভবনের দিকে যাওয়ার পথে শ্রমশক্তি ভবনের কাছে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি ও ব্যাটন ব্যবহারের পাশাপাশি উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তবে তীব্র পুলিশি অ্যাকশনের মুখেও দমে না গিয়ে ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।
‎
‎সংঘর্ষের একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজন শীর্ষ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের জোরপূর্বক বাসে চাপিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ন্যায়সংগত আন্দোলনে অত্যন্ত দমনমূলক আচরণ করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে সিজেপি।
‎
‎এর আগে সকালে সিজেপির এই সংসদ অভিযান কর্মসূচিতে সশরীরে শামিল হয়েছিলেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্দোলনস্থল থেকে ডিম্পল যাদব এবং দলের অন্য নেতা-কর্মীদেরও অন্যায়ভাবে আটক করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক নাম নিয়ে গড়ে ওঠা এই দলটির ব্যারিকেড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশের এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি… ব্যারিকেড ভেঙে সংসদের কাছে ‘ককরোচ জনতা পার্টি’।

আপডেট সময় ১২:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬