ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি… রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার রাজধানীর আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি: উখিয়ায় বাপার চারা বিতরণ উৎসবে ইউএনও পান্না আক্তার উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার এই প্রথম সপ্তাহে প্রতি মঙ্গলবার রোগী দেখবেন কোর্টবাজার অরিজিন হাসপাতাল (ব্রেইন , স্পাইন ও নার্ভ বিশেষজ্ঞ নিউরোসার্জন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজাপালংয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, ৫ জন আহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত আইনানুগ অভিযানে অংশ নেওয়া বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন বিভাগের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৭ জুলাই) সকালে পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও পানের বরজ উচ্ছেদে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বনকর্মীদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহতরা হলেন— ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখল উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই সন্তান অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি…

সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, ৫ জন আহত

আপডেট সময় ০২:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬