ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

উখিয়ার কোর্টবাজার–সাদৃকাটা প্রধান সড়ক যেন মৃত্যুফাঁদ, দুটি স্পিড ব্রেকার স্থাপনের দাবি

আব্দুল্লাহ আল যোবাইর,

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারের পালং গার্ডেন থেকে সাদৃকাটা জামে মসজিদ পর্যন্ত প্রধান সড়কটি বর্তমানে পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ ও সোজা এই সড়কে যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশে দোকানপাট, বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও পথচারীদের নিরাপদ পারাপারের জন্য কোনো স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং কিংবা সতর্কতামূলক সাইনবোর্ড নেই। ফলে মুসল্লি, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই স্থানেই এর আগে সাদৃকাটা জামে মসজিদের ইমামসহ অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবুও এখন পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী জানান, দ্রুত সময়ের মধ্যে পালং গার্ডেন এলাকায় একটি এবং সাদৃকাটা জামে মসজিদের সামনে একটি—মোট দুটি স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং অঙ্কন এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা জরুরি। এতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে।
স্থানীয়দের আশঙ্কা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সড়কে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

উখিয়ার কোর্টবাজার–সাদৃকাটা প্রধান সড়ক যেন মৃত্যুফাঁদ, দুটি স্পিড ব্রেকার স্থাপনের দাবি

আপডেট সময় ০৩:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬