- উখিয়ায় আধ্যাত্মিক জগতের নক্ষত্র আল্লামা আলিম উদ্দিন পীর সাহেব আর নেই
আব্দুল্লাহ আল যোবাইর।
উখিয়ার বিশিষ্ট সুফি-দরবেশ আল্লামা আলিম উদ্দিন পীর সাহেব ইন্তেকাল ও জানাযা অনুষ্ঠিত,
কক্সবাজারের উখিয়ার বিশিষ্ট সুফি-দরবেশ, শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব আল্লামা আলিম উদ্দিন পীর সাহেব ইন্তেকাল করেছেন। রোববার দিবাগত রাত ১০টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর।আল্লামা আলিম উদ্দিন পীর সাহেব ছিলেন একজন সুফি-দরবেশ ও ধর্মীয় শিক্ষাবিদ। তিনি উখিয়ার ঐতিহ্যবাহী টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আল্লামা আলিম উদ্দিন পীর সাহেবের আধ্যাত্মিক জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ।
তাঁর অনুসারীদের দাবি, তিনি ১১ বার প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে স্বপ্নে দেখেছেন এবং ৭৫ বার আল্লাহর ঘর যিয়ারতের মাধ্যমে পবিত্র হজ সম্পন্ন করেছেন বলে বর্ণনা করতেন। এসব বিষয় তাঁর ভক্ত ও অনুসারীদের মাঝে ব্যাপকভাবে আলোচিত ছিল।তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে উখিয়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাঁকে দেখতে এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাসভবনে ছুটে যান।জানাজার পূর্ববর্তী অনুষ্ঠানে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল অনুষ্ঠান পরিচালনা করেন। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী, জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, পেশাজীবী ও সর্বস্তরের মানুষ।বক্তারা মরহুম আল্লামা আলিম উদ্দিন পীর সাহেবের দীর্ঘ ধর্মীয় ও শিক্ষামূলক জীবনের অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁর মৃত্যুতে উখিয়ার ধর্মীয় ও শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ছেলের ইমামতিতে জানাযা সম্পন্ন হয়েছে চাকবৈঠা খেলার মাঠে বিকাল ৫.৩০ টায়
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় আধ্যাত্মিক জগতের নক্ষত্র আল্লামা আলিম উদ্দিন পীর সাহেব আর নেই
-
জসিম উদ্দিন মামুন - আপডেট সময় ১০:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














