ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 
উখিয়ায় বাপার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব

শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ইউএনও পান্না আক্তার।

উখিয়ায় বাপার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎস

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার থিমছড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

বাপা উখিয়া উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক এম আর আয়াজ রবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর।

প্রধান অতিথির বক্তব্যে পান্না আক্তার বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচিকে  মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রেখেছে। শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, রোপণের পর নিয়মিত পরিচর্যাও করতে হবে।”

তিনি বলেন, একটি চারা যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তুলতে পারলে তা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিজ হাতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে ইউএনও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ ও গাছের উপকারিতা সম্পর্কে ধারণা দিতে হবে। গাছ নিধনের ফলে পরিবেশ ও মানুষের ওপর কী ধরনের বিরূপ প্রভাব পড়ে, সে বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় থিমছড়ি দাখিল মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, বাপা উখিয়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এম হাশেম, সিএনআরএসের পরিচালক মলয় দা, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফিরোজ আহমেদ ,থিমছড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম হাদী, শিক্ষক মাওলানা সালামত উল্লাহ, শিক্ষক  মাওঃ এরশাদ শিকদার , শিক্ষক  মাষ্টার ইসমাইল, শিক্ষক শিক্ষক মাওলানা মোঃ হোসাইন, শিক্ষক মাওঃ মোঃ ইউসুফ, শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেম, শিক্ষিকা  তসলিমা আক্তার  , শিক্ষক  মিজানুর রহমান ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

উখিয়ায় বাপার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব

শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ইউএনও পান্না আক্তার।

আপডেট সময় ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬