উখিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার ১ নম্বর জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মেম্বার পদপ্রার্থী হিসেবে জননেতা আব্দুল মাবুদের নাম স্থানীয়দের আলোচনায় এসেছে।
জননেতা আব্দুল মাবুদ বর্তমানে ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় পরিচয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ নিয়েও আলোচনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, জননেতা আব্দুল মাবুদ বিভিন্ন সময় এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন। অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ড এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় পরিচিতি পেয়েছেন বলে জানান কয়েকজন বাসিন্দা।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনে প্রার্থীর দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা, সততা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতাও ভোটারদের বিবেচনায় গুরুত্বপূর্ণ। তাদের ভাষ্য, “আমরা যোগ্যতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একজন প্রতিনিধিকে বেছে নিতে চাই।”
সচেতন মহলের কয়েকজনের মতামত, যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করলে জননেতা আব্দুল মাবুদ বর্তমানে আলোচনায় এগিয়ে রয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের।
আব্দুল মাবুদ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য পরিবারের সন্তান। তার দুই ভাই ব্যাংকে এবং এক ভাই সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।
নিজস্ব সংবাদ : 













