ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া-টেকনাফে মাদকবিরোধী হুঁশিয়ারি যেন ‘অসারের তর্জন-গর্জনই সার’ না হয় ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ হে সৈকত, হে শৈশব, ডাকি ক্ষণে ক্ষণে। দূর প্রবাসে তোমার ঢেউ, আমার প্রাণে বাজে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম।

মাদারীপুরে ফাঁস নিয়ে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে গলায় ফাঁস নিয়ে সজিব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব চর কয়ারিয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সজিব আকন একই গ্রামের ইউপি সদস্য কোহিনুর বেগম ও মৃত জাহাঙ্গীর আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদে বসে ফোনে কথা বলে সজিব। পরে নিজ ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মা ইউপি সদস্য কোহিনুর বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত নম্বরে অন্য একজন ফোন রিসিভ করলেও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফে মাদকবিরোধী হুঁশিয়ারি যেন ‘অসারের তর্জন-গর্জনই সার’ না হয়

মাদারীপুরে ফাঁস নিয়ে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬