ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

বনভূমি রক্ষায় সক্রিয় উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ রেঞ্জ কর্মকর্তার

  • ABDULLAH AL JUBAIR
  • আপডেট সময় ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 108

বনভূমি রক্ষায় সক্রিয় উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা।

সম্প্রতি জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় কক্সবাজারের উখিয়া রেঞ্জের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বনভূমি দখল প্রতিরোধ এবং পাহাড় কাটা রোধে উখিয়া রেঞ্জ সর্বদা তৎপর।

বর্তমান রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে চরম তৎপরতার মাধ্যমে জবরদখল প্রতিরোধ, পাহাড় কাটা ও গাছ কাটা বন্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলতি অর্থবছরে উখিয়া রেঞ্জে ১১০টিরও বেশি বন মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে পাহাড় কাটা ও গাছ কাটা প্রতিরোধে ১৫টিরও বেশি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে এবং ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উখিয়া রেঞ্জ কোনো গাছ পাচারকারীর সঙ্গে জড়িত নয়—এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

বনভূমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণের সঙ্গে উখিয়া রেঞ্জের সম্পৃক্ত থাকার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি অনেকগুলো পাকা ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। যখনই কোনো স্থাপনা নির্মাণ করে জবরদখলের চেষ্টা করা হয়, তখনই উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে তা কঠোরভাবে প্রতিরোধ করা হয়।

উখিয়া রেঞ্জ একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ২০ লাখ রোহিঙ্গা ২৬টি ক্যাম্পে বসবাস করছে। বিভিন্ন এনজিও রোহিঙ্গাদের সহায়তায় কাজ করে আসছে। ২০১৭ সাল থেকে এসব এনজিও কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে নতুন করে কোনো এনজিওকে স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে না।

রোহিঙ্গাদের সেল্টার নির্মাণে ব্যবহৃত বাঁশগুলো যথাযথ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পে আনা হয়। বন বিভাগের চেকপোস্টগুলোতে নিয়ম অনুযায়ী কাগজপত্র যাচাই করা হয়।

উক্ত প্রতিবেদক আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে ও বিভিন্ন অভিযোগ রয়েছে।
উখিয়া রেঞ্জের বিরুদ্ধে তার আনীত অভিযোগ সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রতিবাদকারী
মো: শাহিনুর ইসলাম, সহকারী বন সংরক্ষণ,রেঞ্জ প্রশিক্ষণে উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

বনভূমি রক্ষায় সক্রিয় উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ রেঞ্জ কর্মকর্তার

আপডেট সময় ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬