উখিয়ায় বাপার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎস
কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার থিমছড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
বাপা উখিয়া উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক এম আর আয়াজ রবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর।
প্রধান অতিথির বক্তব্যে পান্না আক্তার বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচিকে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রেখেছে। শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, রোপণের পর নিয়মিত পরিচর্যাও করতে হবে।”
তিনি বলেন, একটি চারা যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তুলতে পারলে তা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিজ হাতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে ইউএনও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ ও গাছের উপকারিতা সম্পর্কে ধারণা দিতে হবে। গাছ নিধনের ফলে পরিবেশ ও মানুষের ওপর কী ধরনের বিরূপ প্রভাব পড়ে, সে বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় থিমছড়ি দাখিল মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, বাপা উখিয়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এম হাশেম, সিএনআরএসের পরিচালক মলয় দা, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফিরোজ আহমেদ ,থিমছড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম হাদী, শিক্ষক মাওলানা সালামত উল্লাহ, শিক্ষক মাওঃ এরশাদ শিকদার , শিক্ষক মাষ্টার ইসমাইল, শিক্ষক শিক্ষক মাওলানা মোঃ হোসাইন, শিক্ষক মাওঃ মোঃ ইউসুফ, শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেম, শিক্ষিকা তসলিমা আক্তার , শিক্ষক মিজানুর রহমান ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
আব্দুল্লাহ আল যোবাইর 















