শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াতের আমীর, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।
১৩ জুলাই ২০২৬ । সোমবার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের জালিয়াপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি সরোয়ার কামাল সিকদার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম নুরী, মাওলানা মোহাম্মদ হোসাইন, শাহ মুহাম্মদ জুবায়ের, মাওলানা মোস্তাক আহমদ, জায়নাত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এ মানবিক সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















