ফুটবল মাঠের অধিনায়ক থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কে এই মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ?
বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যিনি সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে আছেন। উনার আরো একটি পরিচয় রয়েছে, বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ১৯৬৭ সাল থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে AFC Asian Cup বাছাইপর্ব ও RCD Cup সহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন।
দেশীয় ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে জিতেছেন একাধিক লিগ শিরোপা। স্বাধীনতার পর ঢাকা লিগে প্রথম এক ম্যাচে ৬ গোল করার কৃতিত্বও তাঁর।
খেলোয়াড়ি জীবন শেষে বাফুফের সভাপতি, এএফসির সহ সভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে অর্জন করেন FIFA Order of Merit, যা ফিফার সর্বোচ্চ সম্মানগুলোর একটি।
রাজনৈতিক জীবনে তিনি ভোলা-৩ আসন থেকে মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই সিনিয়র নেতা বিভিন্ন মেয়াদে বাণিজ্য, পানিসম্পদ, পাট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গঠিত তারেক রহমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৬ সালের ১২ মার্চ তিনি সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
২০২৬ সালের ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এই সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 
















