কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রত্নাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ৭২ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার সকাল ৯টায় ভালুকিয়াপালং উচ্চবিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ নেজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল। তিনি বলেন, “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। আদর্শ মানুষ হতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়তে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,আর গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান আজিজু , উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক আবদুল আল যোবাইর, রত্নাপালং ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মোহাম্মদ হাশেম , ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, উখিয়া উপজেলা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মুবিন,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, মাস্টার আবুল হোসাইন, মাওলানা আবুল কালাম, শিক্ষিকা দিলরুবা আক্তার, যুবনেতা মোহাম্মদ আরমান এবং ছাত্রশিবিরের আবদুল্লাহ, ফাহিম, নেজাম উদ্দিন ও ইমরানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি শরিফুল ইসলাম কাজল।
আয়োজকেরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং তাঁর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা সীরাত পাঠ প্রতিযোগিতার মতো জ্ঞানভিত্তিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও চরিত্র গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ৭২ জনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক। 











