কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া রুমখা মরিচ্যা হাজির পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জসিম উদ্দিন মামুন 














