ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

‎শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সম্মিলিত ভূমিকা জরুরি -সরওয়ার জাহান চৌধুরী

শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ হাশেম।
‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎ শুধু শিক্ষকরা দায়িত্ব পালন করলেই শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়; এর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি দায়িত্বশীল নজর রাখতে হবে।

‎তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে নিয়মিত পড়াশোনা ও মাদ্রাসায় উপস্থিত থাকার আহ্বান জানান। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার পড়াশোনায় মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। তাই অভিভাবকদের সন্তানের মোবাইল ব্যবহারের বিষয়ে নজরদারি করা প্রয়োজন।
‎
‎প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি অভিভাবকদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিশেষ করে মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে না গিয়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় অবস্থান করা উচিত। সন্তানদের চলাফেরা, সময়ের ব্যবহার ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ কবির, দৈনিক ইনকিলাব-এর কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, রত্নাপালং ইউনিয়নের ইউপি সদস্য মাহমুদুল হক চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা ইউনূস, বর্তমান সিনিয়র শিক্ষক কবির আহমদ  শিক্ষক  মাওলানা নুরুল আজিম, এবং শিক্ষার্থীদের অভিভাবক ডাঃ শাহাজান।
‎
‎বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়ালমারা দাখিল মাদ্রাসার সুপার দিল মুহাম্মদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীরা যাতে নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হয়, মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে বেড়ে ওঠে, সে বিষয়ে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ কাজে অভিভাবকদের সহযোগিতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব হবে।
‎
‎পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎অনুষ্ঠানের শেষে মাওলানা জালাল আহাম্মদ মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

‎শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সম্মিলিত ভূমিকা জরুরি -সরওয়ার জাহান চৌধুরী

আপডেট সময় ০৩:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬