ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রতি বুধবার কোর্টবাজার অরিজিন হাসপাতালে রোগী দেখবেন ও অপারেশন করবেন শিশু সার্জন ও ইউরোলজিস্ট বার্ন)রিকনস্ট্রাকটিভ ও কসমোটিক সার্জারি বিশেষজ্ঞ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোনার পাড়ায় জালিয়াপালং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে *অরিজিন হাসপাতাল ১দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ: বৃহস্পতিবার📍 স্থান: অরিজিন হাসপাতাল, কোটবাজার,উখিয়া কক্সবাজার। মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ইন্তেকাল করেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জামায়াত নেতার ভিডিও’- শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি উখিয়া উপজেলা জামায়াতের। 

ফল প্রকাশের পরপরই হল ছাড়লেন ডাকসু নেতা ও ছাত্রশিবির নেতা সাজ্জাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশের পরপরই হলের সিট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসু নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ফল প্রকাশের দিনই তিনি আনুষ্ঠানিকভাবে হল ত্যাগ করেছেন।

সাজ্জাদের ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর হলে ওঠেন এবং মাস্টার্স জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার হলজীবনেরও সমাপ্তি ঘটেছে।

এ বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা হলো আবাসন সংকট বা সিট সমস্যা। তার দাবি, এই সংকটকে কেন্দ্র করেই অতীতে ক্ষমতাসীন ছাত্ররাজনীতির মাধ্যমে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে, সিট সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য হলে কেবল নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করার নীতিমালা শতভাগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তবে সিট সমস্যা ও আবাসন ব্যবস্থাপনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের অবহেলার অভিযোগ, সিজারের ছয় মাস পর প্রাণ গেল নার্স বিথীর

ফল প্রকাশের পরপরই হল ছাড়লেন ডাকসু নেতা ও ছাত্রশিবির নেতা সাজ্জাদ

আপডেট সময় ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬