ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“টুপটুপ ট্র্যাজেডির পর টনক নড়ল প্রশাসনের, ইনানীতে অবৈধ হোটেল-রিসোর্টে অভিযান” ভালুকিয়া গ্রাজুয়েট ফোরামের উদ্যোগে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উখিয়ায় মাজলিসুল মুফাসসিরীনের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন উখিয়ায় মাজলিসুল মুফাসসিরীনের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন* রত্নাপালংয়ে শিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা, বিজয়ী ৭২ জনকে ক্রেস্ট প্রদান কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তাঁরা উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতি। উখিয়া-টেকনাফে মাদকবিরোধী হুঁশিয়ারি যেন ‘অসারের তর্জন-গর্জনই সার’ না হয় ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ হে সৈকত, হে শৈশব, ডাকি ক্ষণে ক্ষণে। দূর প্রবাসে তোমার ঢেউ, আমার প্রাণে বাজে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ

উখিয়ায় মাজলিসুল মুফাসসিরীনের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন

*উখিয়ায় মাজলিসুল মুফাসসিরীনের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন*

উখিয়া, ২০ অক্টোবর ২০২৬: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন উখিয়া উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুল করিমকে সভাপতি এবং হাফেজ মাওলানা জালাল আহমেদকে সেক্রেটারি মনোনীত করে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল হক জিহাদি। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির জেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল ফজল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা বশির আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, রাজাপালং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির অন্যান্য পদে মনোনীতরা

কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সব্বির আহমেদ, মাওলানা কবির আহমেদ, মাওলানা হোসাইন মোহাম্মদ জুলু ও মাওলানা সেলিম উল্লাহ।

সহসেক্রেটারি পদে রয়েছেন মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিন মনোয়ার ও মাওলানা মুহাম্মদ ইসমাইল। সাংগঠনিক সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা এহসান উল্লাহ আমজাদী এবং সহসাংগঠনিক দায়িত্ব পেয়েছেন মাওলানা শফিউল কাদের আজিজি।

এ ছাড়া অর্থ সেক্রেটারি মাওলানা শফিউল আলম, দাওয়াহ সেক্রেটারি মাওলানা মনাজের আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কায়ুম, সহপ্রচার সম্পাদক মাওলানা নুর হাসান, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ ফয়েজ উল্লাহ, সহসমাজকল্যাণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন এবং সাহিত্য সম্পাদক হিসেবে মাওলানা হাফেজ আবুল কালাম মনোনীত হয়েছেন।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ প্রচার এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রদিবেদক : জসিম উদ্দিন মামুন
কারেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“টুপটুপ ট্র্যাজেডির পর টনক নড়ল প্রশাসনের, ইনানীতে অবৈধ হোটেল-রিসোর্টে অভিযান”

উখিয়ায় মাজলিসুল মুফাসসিরীনের উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন

আপডেট সময় ১০:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬